বিকাশে রেমিটেন্স, ৩ শতাংশ ক্যাশ বোনাস পাবেন প্রবাসীর প্রিয়জন

৫ ডিসেম্বর, ২০২০ ১৬:৪০  
বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিকাশে টাকা পাঠালে সরকারী ২ শতাংশ প্রণোদনার সাথে আরো ১ শতাংশ ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ। বিশ্বের ৯৩টি দেশ থেকে ৪২টি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান হয়ে বাংলাদেশের ৮টি ব্যাংকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি বিকাশ গ্রাহকের অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়ে এই ক্যাশ বোনাস পেতে পারেন প্রবাসীদের স্বজনরা। ১০ হাজার টাকা বা এর চেয়ে বেশি যেকোন পরিমান রেমিটেন্স পাঠানোর জন্য এই অফারটি প্রযোজ্য হবে। অফারটি চলবে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত। একজন গ্রাহক অফার চলাকালীন সময়ে মাসে ২ বার করে মোট ৪ বার এবং মাসে ১,২০০ টাকা করে সর্বোচ্চ ২,৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন। করোনাকালীন এই সময়ে ঘরে বসেই যেকোন সময় যেকোন স্থান থেকে রেমিটেন্স গ্রহণ সহ সরকারী ২ শতাংশ প্রণোদনার পাশাপাশি বিকাশের আরো ১ শতাংশ ক্যাশ বোনাস প্রবাসী এবং তার স্বজনদের জন্য বাড়তি স্বস্তি বয়ে আনবে। মুল্যবান সময় নষ্ট করে কোথাও না গিয়ে প্রবাসীরা অনলাইন বা ইন্টারনেট অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করে ব্যাংকিং চ্যানেল হয়ে মুহুর্তেই তার প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠিয়ে দিতে পারেন।